Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজার-বাংলামটর সড়ক দখলমুক্ত অভিযানে ২৫ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২১:১৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২১:৪১

– ছবি : সারাবাংলা

ঢাকা: রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামটর পর্যন্ত ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানে পার্কিং করা প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে ২৫টি মামলা দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ অভিযান চালায়।

অভিযানের সময়, রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামটর পর্যন্ত চালানো অভিযানের সময় রাস্তা অথবা ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে প্রায় ২৫টি মামলা দেওয়া হয়। এছাড়া, অভিযানে মগবাজারের দিলুরোডে ফুটপাতে মালামাল ও চুলা রেখে ব্যবসা করার অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

বিজ্ঞাপন

এবিষয়ে ট্রাফিক রমনা বিভাগের সার্জেন্ট রাসেল আহমেদ বলেন, গাড়িগুলোর নম্বর ভিডিও করে মামলা দেওয়া হচ্ছে। ফুটপাত ও সড়কে পার্কিং করে কোনো ওয়ার্কশপ গাড়ির কাজ করতে পারবে না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, অভিযানের ব্যাপারে সবাই সহযোগিতা করছেন। আমরা রাজধানীবাসীর সকলের সহযোগিতা নিয়ে এ ধরনের অভিযোগ চলমান রাখবো। ফুটপাত মুক্ত রাখবো।

সারাবাংলা/এমএইচ/এসআর