Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামে ৪৭ শিশুর মৃত্যু: উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৪:১২ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৪:২৮

ঢাকা: দেশে হামের প্রকোপে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এমন নির্দেশনা চাওয়া হয়েছে যাতে হামের প্রকোপ কমা না পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার (২ এপ্রিল) এই রিটটি দায়ের করা হয়।

এর আগে বুধবার (১ এপ্রিল) মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা গ্রহণের জন্য আইনি নোটিশ পাঠান।

নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিষয়টি জানানো হয়েছে। একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন হাসপাতালে হামের টিকার অভাবে শিশুদের মৃত্যুর পাশাপাশি অসুস্থতা বেড়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

বিজ্ঞাপন

নোটিশে সম্প্রতি প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক’ শিরোনামের প্রতিবেদনের কপি সংযুক্ত করা হয়েছে। এছাড়া, নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর