Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৫:১৪ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১৬:৩১

– ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ১৫ এপ্রিলের পর ঢাকার সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য এই বার্তা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল ২০২৬।

যদি পোল্যান্ড শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয়, তাহলে পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি আবেদন করার জন্য আপডেট পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। যে কোনো অনুসন্ধান বা দিকনির্দেশনার জন্য দূতাবাস আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর