Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য বাংলাদেশের বিশেষ সম্মাননা অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ০০:১১ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ১১:০২

শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য বাংলাদেশের বিশেষ সম্মাননা অর্জন। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর মি. ব্রেইন পি কেম্প (Mr. Brian P. Kemp) সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের নিকট এ সম্মাননা তুলে দেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশী বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

আইএসপিআর আরও জানায়, এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর Mr. Brian P. Kemp এর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেন। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর Mr. Burt Jones এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর