Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে হামের উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি ৬৫ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১২:৪৫

নাটোর: নাটোরে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫ জন শিশু নাটোর জেনারেল হাসপাতলে ভর্তি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৬৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে।

তাদের মধ্যে ১২ জন শিশু হাসপাতলে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। ৫২ জন শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। একজন শিশুর অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

অভিভাবরা জানান, প্রথমেই শিশুর তীব্র জ্বর, পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ২/১ দিনের মধ্যেই গায়ে র‍্যাস বের হচ্ছে। তবে হাসপাতালে হাম সনাক্ত হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় চিকিৎসা দিতে বিলম্ব হচ্ছে বলে জানান অভিভাবকরা।

বিজ্ঞাপন

নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন কামাল হোসেন জানান, হামের উপসর্গ নিয়ে যে সকল শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের চিকিৎসার কোন ত্রুটি রাখা হচ্ছে না।

যত দ্রুততার সাথে সম্ভব তাদের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে সনাক্ত করার জন্য। আশা করা যাচ্ছি খুব শীঘ্রই এই রোগের প্রাদুর্ভাব বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর