Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:০৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২১:০৬

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (৬ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়। আর শাহজাহানপুর থানাধীন বিভিন্ন এলাকায় রোববার (৫ এপ্রিল) অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেফতারি পরোয়ানায় একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের থেকে দুই গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এসআর