Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেট
৮ এপ্রিল ২০২৬ ১৫:১০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৬:২২

– ছবি : সংগৃহীত

ঢাকা: আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সিআইডি’র পরিদর্শক বিল্লাল হোসেন আদালতে আবেদন করে বলেন, মনির আহম্মেদ সমিতির সদস্যদের কাছ থেকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করেন। প্রায় এক হাজার থেকে ১১০০ জন গ্রাহকের কাছ থেকে নেওয়া মোট ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, আত্মসাৎ করা অর্থ দিয়ে ফ্ল্যাট ও জমি কেনাসহ বিভিন্ন উপায়ে মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিযুক্তদের নামে থাকা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর