Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাইব্যুনালে ‘১২ হাজার কোটি টাকা লেনদেনের’ দাবি, পাটোয়ারীকে গ্রেফতারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৫:৪১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৮:০১

পাটোয়ারী বাবু।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে একটি মামলায় ১২ হাজার কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‘পাটোয়ারী বাবু’ নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে এই আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) আদেশটি দেওয়া হয় এবং বুধবার (৮ এপ্রিল) রাষ্ট্রপক্ষ তা গণমাধ্যমে প্রকাশ করে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ফেসবুক পোস্টে যারা লাইক, মন্তব্য ও শেয়ার করেছেন, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আদেশের পর বিশেষ আইনজীবী তানভীর জোহার নেতৃত্বে পুলিশ রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালালেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তবে ওই পোস্ট আপলোডে ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাইব্যুনাল অভিযুক্তের কাছে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে, যাতে জানতে চাওয়া হয়েছে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য, ওই ফেসবুক পোস্টে কয়েকজন ব্যক্তি ও বিচারপতির বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ এবং বিচার প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের আদেশের আগে পোস্টটিতে প্রায় ৬ হাজার ৭০০ লাইক, এক হাজার ৩০০ মন্তব্য এবং এক হাজার ৯০০ এর বেশি শেয়ার হয়।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো