Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সংসদে সড়কমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৩:০০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৪

প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা: ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্প চালু হলে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর যেতে সময় লাগবে মাত্র ৩৫ থেকে ৪০ মিনিট, এমনটাই জানানো হয়েছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, ঢাকা-১৮ এলাকার যানজট নিরসনে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বনানী ওভারপাস থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়ক উন্নয়ন, বলাকা ভবন ও তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোরেল-এর অংশ হিসেবে এমআরটি লাইন-১ এর কাজ চলছে। এয়ারপোর্ট থেকে কুড়িল পর্যন্ত এই লাইন চালু হলে রাজধানীর উত্তরাঞ্চলের যানজট অনেকটাই কমবে।

এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। এই সড়ককে ৮-লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ৮টি ফ্লাইওভার ও প্রায় ৪ দশমিক ৫ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে মাত্র ৩৫-৪০ মিনিটেই এই রুট পাড়ি দেওয়া যাবে।

যাত্রীসেবার মান বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর মাধ্যমে ৩৪০টি সিএনজিচালিত একতলা এসি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস চালু হলে উত্তরা, এয়ারপোর্ট ও খিলক্ষেত রুটে আধুনিক গণপরিবহন সুবিধা বাড়বে।

সরকারের আশা, এসব প্রকল্প বাস্তবায়ন হলে শুধু ঢাকা-১৮ নয়, পুরো উত্তর ঢাকার যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত, আরামদায়ক ও যানজটমুক্ত হবে। প্রতিদিনের ভোগান্তি কমে নাগরিক জীবনেও আসবে স্বস্তি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর