Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাধারণ বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৫১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ২১:৩৮

ঢাকা: সাধারণ বীমা কর্পোরেশন-এর পরিচালনা বোর্ডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. জাকির হোসেন চৌধুরী।

বুধবার (৮ এপ্রিল) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, সাধারণ বীমা কর্পোরেশনের নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত বীমা কর্পোরেশন আইন, ২০১৯-এর ৯(৪) ধারা অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন।
বর্তমানে তিনি অতিরিক্ত সচিব এবং সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা-২ শাখা থেকে জারি করা এ আদেশে বলা হয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা ও কার্যক্রম সচল রাখতে এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জাকির হোসেন চৌধুরী।

সারাবাংলা/এসএ/এসআর