Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার দেখাল আদালত

স্টাফ করেসপন্ডেট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:১০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৩

সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ – ( সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক-এর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় গোবিন্দপুর বাজারসংলগ্ন একটি আন্ডারপাসের নিচে জুবাইদ ইসলাম গুলিতে নিহত হন। তদন্তে প্রাপ্ত তথ্যে এ ঘটনায় নুরুজ্জামান আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে রংপুর নগরের জুম্মাপাড়া এলাকার একটি বাসা থেকে নুরুজ্জামান আহমেদ-কে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো