Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের নাগরিকদের বৈশাখের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৭:২৮

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন – ছবি : সারাবাংলা

ঢাকা: বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের শুভ নববর্ষ। ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে।’

তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠ‌কে কী নি‌য়ে আলোচনা হ‌য়েছে, তা জানা যায়নি।

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রদূতের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সূত্র আরও জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈশাখি শোভাযাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পয়েলা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সারাবাংলা/একে/এসআর