Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক সই


১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২১:৩০

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নতুন সেবা যুক্ত করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, কার্ড ডিভিশনের প্রধান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা নির্দিষ্ট প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে বিমা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—আকস্মিক মৃত্যুজনিত বিমা কভারেজ,দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সুবিধা ও জরুরি পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা।

ব্যাংক সূত্রে জানা গেছে, এই সুবিধা গ্রাহকদের আর্থিক ঝুঁকি কমাতে সহায়ক হবে এবং ক্রেডিট কার্ড ব্যবহারে আস্থা বাড়াবে। একই সঙ্গে ব্যাংক ও গ্রাহক—উভয়ের স্বার্থ সুরক্ষিত হবে।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরী বলেন,ন্যাশনাল ব্যাংক তার বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তির মাধ্যমে আধুনিক ও উৎকর্ষতাসম্পন্ন সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

সারাবাংলা/এসএ/এসআর

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর