Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে মালিক সমিতির সাধুবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৯:২৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১২:২৬

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। বিশ্ববাজারের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সরকার যে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে, তাকে যৌক্তিক আখ্যা দিয়ে সংগঠনটি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

রোববার (১৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় সমিতির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বার্তায় মালিক সমিতি উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সাথে সমন্বয় করে দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এই মূল্যবৃদ্ধির ফলে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে বলে তারা মনে করছে। একই সাথে, নতুন এই দাম নির্ধারণের মাধ্যমে জ্বালানি বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও সংগঠনটি প্রত্যাশা ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকার শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি তেলের নতুন দর ঘোষণা করেছে। সেই নির্দেশনা অনুযায়ী, আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা। উল্লেখ্য, মূল্যবৃদ্ধির আগে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা লিটার দরে বিক্রি হতো। সরকারের এই নতুন দর আজ থেকে কার্যকর হওয়ার সাথে সাথেই মালিক সমিতি তাদের সন্তুষ্টির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো