Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাত মামলায় রুপা-শাকিলের জামিন শুনানি শেষ, আদেশ ২৮ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
২২ এপ্রিল ২০২৬ ২১:২৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:০৯

শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৮ এপ্রিল আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন আদেশের তারিখ নির্ধারণ করেন।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আদালত সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

এছাড়া, একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো