Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মে-তে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে: যুগ্মসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৬

প্রেস ব্রিাফংয়ে বক্তব্য রাখছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা – ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী মে’র প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

যুগ্মসচিব উম্মে রেহানা বলেন, আশা করছি, জাতীয় গ্রিডে এই বাড়তি বিদ্যুৎ যুক্ত হলে সংকট অনেকাংশেই নিরসন করা সম্ভব হবে।

একই সঙ্গে সংকট মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার করতে হবে। বিশেষত এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানো ভাল, এতে বিদ্যুতের চাহিদা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।

বিজ্ঞাপন

বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকারের বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে সেচ কাজে বিদ্যুৎ সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের কল-কারখানাগুলো যাতে উৎপাদন সচল রাখতে পারে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং কৃষির উৎপাদন ব্যাহত না করতে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এসআর