Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেকে হাম উপসর্গে ভর্তি আরও ২১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৮:৩০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৮:৩৫

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২১ জন ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (২৪ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৯ জন। এখন পর্যন্ত এই উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৭৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর