Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টি বেঁচে নেই, জানালেন ভাই

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৫

শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে নাহিদার মরদেহ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেফতার করা হয়েছে।

বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার বোনের মৃত্যুর খবর জানিয়ে শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে বিবিসি বাংলাও তার ভাই জাহিদ হাসানের বরাতে নিখোঁজ নাহিদা বৃষ্টির মৃত্যুর তথ্য জানিয়েছে।

বিবিসিকে জাহিদ হাসান জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের এপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তার পরিবারকে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। মরদেহ খুঁজতে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জাহিদ আরও জানান, আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই অভিযুক্ত হিশাম আবুঘরবেহ নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি (মরদেহ) নষ্ট করছিল।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর