Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২০:১০ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১০:১১

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিমান) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন। এ ছাড়াও পর্ষদে আর্থিক প্রতিষ্ঠানের ৪ জনকে যুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (বিমান-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী, এই নতুন পর্ষদ গঠন করা হয়। নবগঠিত পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।

বিজ্ঞাপন

নতুন বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।

উল্লেখ্য, বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন পদটি খালি ছিল।

সারাবাংলা/এমএইচ/এসআর