Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাইফুজ্জামানের সম্পদের তালিকা তৈরিতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
২৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৭

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ-এর দুটি বিলাসবহুল ফ্ল্যাটে প্রবেশ ও ভেতরের সম্পদের তালিকা প্রস্তুতের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের শুনানি শেষে ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, গুলশান-২ এর ৬৬ নম্বর সড়কের ১১ নম্বর প্লটে অবস্থিত প্রায় ৩৭৪৭ ও ৩৮৩২ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট আগের নির্দেশনা অনুযায়ী দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক রিসিভার হিসেবে দেখভাল করছেন। তবে ফ্ল্যাট দুটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় এবং সংশ্লিষ্ট ব্যক্তি অনুপস্থিত থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

এ অবস্থায়, ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরের সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক আবেদন করে।

আদালত আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন, যাতে আইনানুগ প্রক্রিয়ায় ফ্ল্যাটে প্রবেশ ও সম্পদ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা যায়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো