Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ল ৪ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৭:১৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রিত লিটার সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আরও বলেন, ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন এই মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো