Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্যাস সিলিন্ডারে মিলল ৩ কোটি টাকার ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৭:০৭

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে এক ঝটিকা অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাঁশখালী পিএবি সড়কের চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাঁশখালী গার্লস কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাব। তল্লাশির এক পর্যায়ে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যদের দেখে চালকসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এর গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন—কক্সবাজার জেলার মো. সলিম উল্লাহ (৪৩), মহেশখালী উপজেলার মো. হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানিয়েছেন, আটককৃত তিন আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর