Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ প্রসঙ্গে ভূপেনের গান শোনালেন নয়া ভারতীয় দূত: তারিক চয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ০৯:৫০ | আপডেট: ৩ মে ২০২৬ ১২:০৬

ঢাকা: ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তিনি (দিনেশ ত্রিবেদী) শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।’

শনিবার (২ মে) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এ বিষয়ে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন সংস্কৃতিমনা মিস্টার ত্রিবেদী। ভালো সেতার বাজাতে জানেন বলে শুনেছি। বাংলায় কথা বলার পাশাপাশি বাংলা গান তথা বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সম্যক অবগত।’

বিজ্ঞাপন

তারিক চয়ন লিখেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম মিস্টার ত্রিবেদীর কাছে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নতুন দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে জানতে চায়। জবাবে তিনি ভারতের স্বনামধন্য কন্ঠ শিল্পী ভূপেন হাজারিকার জনপ্রিয় একটি গানের প্রসঙ্গ টেনে বলেন, ‘দেখুন গণতন্ত্রে…আজ এখানে যে (ভোট) উৎসব হচ্ছে…বাংলাদেশেও একই (ভোট) উৎসব কয়েক মাস আগে হয়েছে। ভূপেন হাজারিকা আমার খুব কাছের ছিলেন। তার একটি গান আছে যা কিনা আমার খুব পছন্দের: গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ও আমার দুই চোখে দুই জলের ধারা-মেঘনা-যমুনা। একই আকাশ, একই বাতাস…এক যন্ত্রণা।- আমি জানি না কেন যেনো আজ ভূপেন হাজারিকার সেই গানটি আমার মনে পড়ছে।’

উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে তারিক চয়ন ফেসবুকে শেয়ার করা নদীর ভিডিওতে ভূপেন হাজারিকার গাওয়া ‘ও গঙ্গা তুমি বইছো কেন’ গানটি জুড়ে দিয়েছিলেন।

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর