Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১১:৩৬ | আপডেট: ৩ মে ২০২৬ ১১:৫৫

বেনাপোল: যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। শুক্রবার (১ মে) সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে।

পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেন (৩০) নামে ঐ যুবককে গ্রেফতার করেছে। শনিবার (২ মে) রাতে তাকে আটক করে পুলিশ সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রিজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এ সময় সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে। আসামিকে যশোর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর