Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

লোকাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২০:৪৮ | আপডেট: ৬ মে ২০২৬ ২২:৪০

– ছবি : সংগৃহীত

বেনাপোল: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন হয়েছে।

বিশেষ করে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে। সেই জন্য বিজিবির এই বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এসআর