Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
৭ মে ২০২৬ ১৫:১৯ | আপডেট: ৭ মে ২০২৬ ১৭:৩৫

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: নিয়োগ বাণিজ্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করে ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর সংক্রান্ত নথি জব্দের অনুমতি চান।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী, সন্তান ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিপুল অঙ্কের নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুদক আরও উল্লেখ করে, ফারজানা ইসলাম ও তার স্বামী দুজনই আয়করদাতা এবং তাদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ডের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজন হলে জব্দ করা জরুরি।

এসব বিবেচনায় আদালত আয়কর নথি জব্দের আবেদন মঞ্জুর করেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর