Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১১:৪০

ঢাকা: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২২ মে) চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি সংস্কার কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের এই সময়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর