Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৪:৫০ | আপডেট: ২২ মে ২০২৬ ১৯:৪৭

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার পর থেকে পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে সাধারণ মানুষ জড়ো হতে থাকে। পরে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে লোকজন উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, রামিসাদের বাসার সামনের গলিতে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। এসময় তারা নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত নারীরা বলেন, আমরা নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটা শিশুকে এত নির্মমভাবে হত্যা কোনো মানুষ করতে পারে না।

এদিকে, রামিসাকে বৃহস্পতিবার (২১ মে) রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার (২২ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখানে রামিসার কুলখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে পাশের ফ্ল্যাটের সোহেল রানার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেন। সোহেলকে ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর