Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়া দিয়ে ২৪ ঘণ্টায় পার হয়েছে পশুবাহী ৪২৩টি ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০৯:৫০ | আপডেট: ২৩ মে ২০২৬ ১১:৪৮

রাজবাড়ী: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে রাজধানী অভিমুখে আসা পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে ৪২৩টি পশুবাহী ট্রাক।

শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া ঘাট দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী ট্রাকগুলোকে ফেরিতে উঠানো হচ্ছে। ঘাটে পর্যাপ্ত ফেরি সচল থাকায় সিরিয়ালে বা কোথাও দাঁড়াতে হচ্ছে না। শুধু ফেরি লোড হতে যা সময় লাগছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫ যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে পশুবাহী ট্রাক ৪২৩টি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই রাজধানী অভিমূখে পশুবাহী ট্রাকের চাপ বাড়বে বলে ধারণা করছেন। তবে ঘরমূখো যানবাহন ও যাত্রী পারাপারেও প্রস্তুত রয়েছি।

রফিকুল ইসলাম জানান, আমার নিজের বাড়ির ৭টি গরু নিয়ে ঢাকার কচুঘাট হাটে নিযে যাচ্ছি বিক্রি করতে। এলাকাতে দাম অনেক কম বলে। তাই একটু বেশি দামে বিক্রির আশাই যাচ্ছি। তবে ঘাটে কোন ছিরিয়াল নেই। পথেও কেও কোন ডিস্টার্ব করে নাই।

গরু বেপারী শহীদ বলেন, চুয়াডাঙ্গা থেকে ৯টা গরু নিয়ে ঢকার হাজিরাবাগের হাটে যাচ্ছি। এবার কোন যানজট নেই ঘাটে। সুন্দর ভাবে এসে ফেরিতে উঠতে পারছি। পথেও কেও দাড় করায় নাই।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, পশুবাহী গাড়িগুলোকে পুলিশ বা কেউ সড়কে যেন না আটকায় সে নির্দেশনা দেওয়া আছে। কোথাও অভিযোগ পেলে রাজবাড়ী জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর