Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৯:১৫ | আপডেট: ২৪ মে ২০২৬ ২৩:২৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২৪ মে) ইসলামী ব্যাংকের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর থাকাকালে ২০২৫ সালের জুলাইয়ে জুবায়দুর রহমান-কে স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে নিয়োগ দেন। জুবায়দুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর স্থলাভিষিক্ত হন।

১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এম জুবায়দুর রহমান। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্ব ব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

সারাবাংলা/এসএ/এসআর