Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ০৯:৫৮ | আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৫৩

– ছবি : সারাবাংলা

রাজবাড়ী: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১ঘন্টা ১০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফেরি বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী এবং ঢাকাসহ আশপাশ এলাকা থেকে ঘরমুখী মানুষ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়ে। এদিকে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ ইতোমধ্যে বাড়তে থাকে। নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন অপেক্ষায় থাকে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা ১০ মিনিট থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।

সারাবাংলা/এসআর