Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩২ লাখে গরু, সমালোচনার জবাব দিলেন মন্ত্রীপুত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৪:০০ | আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:০৬

– কোলাজ ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর মুখ খুলেছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই গরু কেনার ব্যাখ্যা দেন এবং সমালোচকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।

বিজ্ঞাপন

সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?

কোরবানির পশুর গোশত বিতরণ প্রসঙ্গে তিনি আরও লেখেন, সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।

উল্লেখ্য, সম্প্রতি কোরবানির হাটে গিয়ে ৩২ লাখ টাকায় গরু কেনেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতেই বাবার পক্ষে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন ছেলে সারিয়ান চৌধুরী।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো