Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় সংসদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১১:৫৬ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:১০

ঢাকা: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেন। এছাড়াও সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এই জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর ডেপুটি স্পিকার উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে নামাজে অংশ নেওয়া মুসল্লিদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছিল। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের জায়নামাজ, মোবাইল ফোন ও ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের আগেই বিপুলসংখ্যক মুসল্লি নামাজের প্রস্তুতির জন্য সংসদ প্রাঙ্গণে উপস্থিত হন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো