Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়ার শাহাদাৎবার্ষিকী / একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৬ ১৩:০২ | আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:২৪

ঢাকার ভারতীয় হাইকমিশন -ছবি : সংগৃহীত

ঢাকা: ১৯৭১ সালের মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারত।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শনিবার  (৩০ মে) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিভায়েড ফেসবুক পেজে ইংরেজি ও বাংলায় দেয়া এক পোস্টে এ স্মরণ করা হয়।

ওই পোস্টে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালকণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

আরও বলা হয়, আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

সারাবাংলা/একে/এসআর