Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৩:২৪ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:৫৯

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩১ মে) গভীর রাতে তার মৃত্যু হয়। মৃত সুফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে র‌্যাশ উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার গভীর রাতে তিনি মারা যান। এ নিয়ে চলতি বছরের গত চার মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৪ জন হাসপাতাল থেকে ফিরে গেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর