Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেট্রো স্টেশনে পশুর হাট, ক্ষয়ক্ষতি নির্ণয়ে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৮:২১ | আপডেট: ৩ জুন ২০২৬ ২১:৪৪

উত্তরা সেন্টার মেট্রো স্টেশন সংলগ্ন স্থানে কোরবানির পশুর হাট – ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশে পাশে ময়লা আবর্জনা গাছপালা ভাঙ্গাসহ যানবাহন চলাচলের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা জাকির হোসাইন এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টর সংলগ্ন বৌ-বাজার এলাকার খালি জায়গা ও মেট্রো রেলের পাশে ১৮ নং সেক্টরের সি- ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী গবাদি পশুর হাট পরিচালনায় উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশে পাশে ময়লা আবর্জনা গাছপালা ভাঙ্গাসহ যানবাহন চলাচলের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

বিজ্ঞাপন

কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো