Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১১:৪৫

ভোলা: ভোলায় ১৮ বছরের এক গৃহবধুকে রাতভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পৃথক অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনে মৌলবির ছেলে ঘটনার মূলহোতা মো.রায়হান (২৬), ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো.সাকিব (২৬) ও বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.শাজুর ছেলে মো.সবুজ (২৬)।

এর আগে, গত শনিবার (৩১ মে) দিনগত রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইলট গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রোববার (১ জুন) ভুক্তভোগী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী বিবাহিত এবং তার স্বামী একটি হত্যা মামলার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। মামলার ২ নম্বর আসামি সাকিব তার স্বামীর পূর্বপরিচিত এবং স্বামী জেলে থাকায় সাকিব নিয়মিত ভুক্তভোগীর সঙ্গে মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং সাকিব তাকে বিভিন্ন স্থানে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

সর্বশেষ গত ৩১ মে সন্ধ্যায় ভুক্তভোগীকে সাকিব ভোলা শহরের নতুন বাজার থেকে একটি অটোরিকশায় উঠিয়ে বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় নিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানের ঘেরের বাগানের মধ্যে আটকিয়ে রাখে এবং সেখানেই প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে রাতভর জোরপূর্বক পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করেন মো.রায়হান, সাকিব, মো.সবুজসহ তাদের আরো এক সহযোগী।

পরের দিন ১ জুন ভোরে তাকে ফের অটোরিকশায় উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত মঙ্গলবার (২ জুন) ও বুধবার (৩ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সদর সার্কেল এর যৌথ সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ,এই ঘটনায় আরেক আসামি আত্নগোপনে রয়েছেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.জিয়াউদ্দিন বলেন, ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৩ জন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারদের আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠান। মামলার আরেক পলাতক আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। এছাড়া এ ঘটনায় অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর