Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১২:০৪ | আপডেট: ৪ জুন ২০২৬ ২০:১৫

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে দেশে ফিরেন তিনি।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট দেয়।

জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর