Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১০:৫৫ | আপডেট: ৫ জুন ২০২৬ ১২:৩৬

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দেশের ১৯টি অঞ্চলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার কবলে পড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দর সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার সারাদিনের আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর