Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১০:৫৯ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৩:৩৭

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশি।

ঢাকা: দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসেন নিহতদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবাননপ্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের দুজনেরই গ্রামের বাড়ি সাতক্ষীরায়। গত ১১ মে স্থানীয় সময় দুপুরে তারা নিহত হন। নিহত শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আর নিহত নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর