Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রায়ে সন্তুষ্ট রামিসার পরিবার, দ্রুত কার্যকরের দাবি

স্টাফ করেসপন্ডেট
৭ জুন ২০২৬ ১৩:১৪ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৫:২৯

নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট। আমার মেয়ের হত্যার বিচার হয়েছে, এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক।’

বিজ্ঞাপন

আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং দেশের সাধারণ মানুষের দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘আমার মেয়ের ওপর যে নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, তার ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। এখন আমরা চাই আদালতের দেওয়া এই রায় দ্রুত কার্যকর হোক।’

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর