Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলের প্রথম রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেট
১০ জুন ২০২৬ ১৩:২৩ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৬:৫৩

ঢাকা: বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার প্রথম রিভিউ ফল বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেও দ্বিতীয় রিভিউয়ে বাদ পড়া প্রার্থীদের সরাসরি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়েছে, বার কাউন্সিলের প্রথম রিভিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু পরবর্তী রিভিউ ফলাফলে বাদ পড়েছেন, তারা আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এর ফলে গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফল বাতিল সংক্রান্ত বার কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর