Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিল্লাল হত্যা: আরও ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ২৩:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিল্লাল হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিরাজ ও গোল্ডেন রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১০ জুন) রাতে র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পৃথক অভিযানে বিল্লাল হত্যাকান্ডের অন্যতম আসামি সিরাজ ও গোল্ডেন রাকিবকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯ টার দিকে মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের স্ত্রী অম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৭ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় ৪৮ জনকে আসামি করা হয়েছে।

বিল্লাল হত্যা মামলায় রিয়াজ ও আল আমিন নামের দুইজনকে ঢাকা ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আর আজ আরও দুজনসহ মোট চার জনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন এবং পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর