Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

ক্রীড়া ডেস্ক
১১ জুন ২০২৬ ০৮:৩৯ | আপডেট: ১১ জুন ২০২৬ ১১:৪৮

বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে পা রেখেছেন তারা। তবে টুর্নামেন্ট শুরু আগের দিন আবারও বয়কটের হুমকি দিল এশিয়ার দেশ ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি হুঁশিয়ারি দিয়েছেন, গ্যালারিতে অননুমোদিত পতাকা প্রদর্শন করলে বা জাতীয় দলকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হলে বিশ্বকাপে তাদের ম্যাচ বন্ধ করে দেওয়া হবে।

দনিয়ামালি ইরানের গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে, বিশ্বকাপে ইরান যেসব স্টেডিয়ামে খেলবে, সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচটি বন্ধ করার দায়িত্ব অবশ্যই টিম ম্যানেজারের ওপর বর্তাবে। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, মিশরের বিপক্ষে ম্যাচের সময় স্টেডিয়ামে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটবে না।’

বিজ্ঞাপন

অননুমোদিত পতাকা বলতে ইরানের পুরনো বা ইসলামী বিপ্লব-পূর্ব পতাকার কথাই বলা হয়েছে।

ইরান ও মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন এর আগে সিয়াটলে তাদের ম্যাচের সময় যেকোনো এলজিবিটিকিউ (সমকামী, উভকামী ও রূপান্তরকামী) সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করার জন্য ফিফাকে অনুরোধ করেছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর