Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল সিমে ৩০০ টাকা কর প্রত্যাহার

সারাবাংলা/এসএ/এসআর
১১ জুন ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:৪৭

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: নতুন বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক বেশি। তাই এ খাতে কর কাঠামো ধীরে ধীরে যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মোবাইল সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সরকারের মতে, এর ফলে সাধারণ মানুষের মোবাইল সেবা গ্রহণের খরচ কমবে এবং সিম কেনা আরও সহজ হবে।

বিজ্ঞাপন

তবে এই কর প্রত্যাহারের কারণে সরকারের রাজস্ব আয়ে প্রভাব পড়বে। বাজেট প্রস্তাব অনুযায়ী, এতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমে যেতে পারে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কার আনার পরিকল্পনা চলছে।

সরকারের লক্ষ্য, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর