Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / দ্রুততম গোলে যে রেকর্ড হলো উদ্বোধনী ম্যাচেই

ক্রীড়া ডেস্ক
১২ জুন ২০২৬ ০৮:০৬ | আপডেট: ১২ জুন ২০২৬ ১২:০০

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপের প্রথম ম্যাচেই হলো রেকর্ড। মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে টুর্নামেন্টের ইতিহাসের ২০ বছরে দ্রুততম গোল করলেন মেক্সিকোর হুলিয়ান কিনোনেস।

এবারের বিশ্বকাপে প্রথম গোল পেয়েছেন কিনোনেস। বিশ্ব মঞ্চে অভিষেকেই জালের দেখা পেয়ে দারুণ এক কীর্তিও গড়লেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে গোলটি করেন তিনি। ডি-বক্সের বাইরে গড়বড় করে ফেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ, এক ডিফেন্ডারের দুর্বলতায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন কিনোনেস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বলে চলে যায় জালে।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে তার প্রথম গোল এটি। আর ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লামের ষষ্ঠ মিনিটে করা গোলের পর, বিশ্বকাপে দ্রুততম প্রথম গোল এটি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর