Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৪ জন বাংলাদেশিকে হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১০:১৭

বেনাপোল: পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অবস্থান করায় বাংলাদেশি ১৪ জন নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করেন। বেনাপোল পোর্ট থানা থেকে তাদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি সুনামগঞ্জ ও যশোর।

ফেরত আসা জামিল উদ্দিন বলেন, ১২ ডিসেম্বর ২০২৩-এ দালালের মাধ্যমে রাতের আধারে পার্সপোর্টবিহীন ভারতে গিয়ে পাঞ্জাবে অবস্থান করি। পরে ১৭ ফেব্রুয়ারি ২০২৪-এ পাঞ্জাব পুলিশ আটক করে পাঞ্জাব সেন্ট্রাল জেলে বন্দি করে। দীর্ঘ ২ বছর ৪ মাস কারাভোগ শেষে আজ দেশে ফেরত এসেছি ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর