Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মরক্কোর সঙ্গে ড্র করে কী ভাবছেন আনচেলত্তি?

ক্রীড়া ডেস্ক
১৪ জুন ২০২৬ ০৯:৪১ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১২:২০

‘মিশন হেক্সা’ নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন তারা। বিশ্বকাপের শুরুটা অবশ্য একেবারেই ভালো হলো না ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ম্যাচ শেষে অবশ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, প্রথম ম্যাচে না জিতেও চ্যাম্পিয়ন হওয়া যায়।

ম্যাচ শেষে নিজেদের ভুলগুলো মেনে নিলেন ব্রাজিল কোচ,‘ প্রথমার্ধের দল ভালো খেলেনি, দল স্নায়ুর চাপে ভুগছিল। আমরা অপ্রয়োজনীয় ফাউল করেছি। দল ভালো না খেললে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে।’

এক ভিনি ছাড়া কেউই আজ আলো ছড়াতে পারেননি। রক্ষণ থেকে আক্রমণভাগ, ব্রাজিল ছিল রীতিমত ছন্নছাড়া।

ম্যাচ শেষে তবুও সবাইকে আগলে রাখলেন আনচেলত্তি, ‘ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না আমি। সমালোচনা পুরো দলের, কারণ দল ভালো খেলেনি বিরতির আগে।’

বিজ্ঞাপন

প্রথম ম্যাচ ড্র করেই আশা ছেড়ে দিচ্ছেন না আনচেলত্তি। বরং প্রথম ম্যাচের ফলেই যে বিশ্বকাপ জেতা যায় না, সেটা স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘আমরা বিরতির পর ভালো খেলেছি। এই ফল মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। আমরা আরও লড়াই করব পরের ম্যাচে। প্রথম ম্যাচেই তো বিশ্বকাপ জেতা যায় না। আত্মবিশ্বাস হারানো যাবে না। বিরতির পর ভালো খেলেছি আমরা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর