Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / তিউনিসিয়াকে উড়িয়ে দিল সুইডেন

ক্রীড়া ডেস্ক
১৫ জুন ২০২৬ ১০:০১ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১২:৪৫

গ্রুপ এফ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও তিউনিসিয়া। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করল ইউরোপের দেশটি।

এস্তাদিও মন্তেরেইতে মুখোমুখি হয়েছে সুইডেন ও তিউনিসিয়া। ম্যাচের ৭ম মিনিটে লিড পায় সুইডিশরা। ইয়াসিন আইয়ারির গোলে এগিয়ে যায় ইউরোপের দেশটি।

৩০ মিনিটের মাথায় আবার গোল করে সুইডেন। এবার ভিক্টর ইয়োকেরেসের পাসে বল পেয়ে দারুণ এক গোল শটে ব্যবধান বাড়ান আলেকজান্ডার ইসাক।

হাফ টাইমের আগে ব্যবধান কমিয়েছে আফ্রিকার দেশটি। মেজব্রির ক্রসে ওমর রেকিকের দুর্দান্ত হেডে এক গোল শোধ করে তিউনিসিয়া। হাফ টাইমে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইডেন।

বিজ্ঞাপন

৫৯ মিনিটে ব্যবধান আরও বাড়ায় সুইডেন। ভিক্টর ইয়োকেরেসের গোলে ৩-১ তে এগিয়ে যায় তারা। ইসাকের পাসে বল পেয়ে গোল করলেন সুইডেনের তারকা ফুটবলার।

ম্যাচের শেষভাগে আরও দুই গোল পায় সুইডেন। ৮৪ মিনিটে দলের চতুর্থ গোল করলেন ম্যাটিয়াস ভ্যানবার্গ।৯৫ মিনিটে লিড আরও বাড়াল সুইডিশরা। ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়েল আইয়ারি।

শেষ পর্যন্ত ৫-১ গোলের  বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর