Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৫:৪৮

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের।

ঢাকা: ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হাজির হওয়ার পর বিচারক এ আদেশ দেন। এর আগে আদালতের সমন অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় বুধবার (১৭ জুন) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সমন পাঠানো হয়। গত ১০ মে সমন জারি করা হলেও অভিযুক্তদের ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত দিনে কেউ আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে বৃহস্পতিবার আহমেদ জোবায়ের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বাকি আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর